Tuesday, March 3rd, 2026, 3:44 pm

আগামী ১০ মার্চ নাটোরের লালপুর ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

এ উপলক্ষে সোমবার ২ মার্চ বেলা দুইটায় বিভাগীয় কমিশনার লালপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের ডাটা এন্ট্রির কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরে তিনি ফ্যামিলি কার্ডের পাইলটিং কর্ম এলাকা লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার খানা এলাকায় উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

এসময় নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উপকারভোগীর ৮১৬টি খানার জরিপ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে সমাজসেবা কার্যালয়ে ডাটা এন্ট্রির কাজ চলছে।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রমের বাস্তবায়ন আগামী ১০ মার্চ নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু হতে যাচ্ছে।