সাভার প্রতিনিধি:
আজ (৭ মার্চ) দিবাগত রাত ১ ঘটিকায় ২১সদস্য বিশিষ্ট বিকেএসপি অ-১৮ ফুটবল দল জাপানের উদ্দেশে সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল লীগে খেলতে যাত্রা করবে। বাফুফের সহযোগিতায় বিকেএসপি দল বাংলাদেশের হয়ে এ টুর্নামেন্টে অংশ
নিচ্ছে। জাপানের ফুকুওকা শহরে আগামী ১১-১৫ মার্চ অনুষ্ঠিত এ লীগে জাপানের ১৩টি দল ও ৩টি বিদেশী দল বাংলাদেশ, ভারত ও দ: কোরিয়ার বয়স ভিত্তিক দল অংশগ্রহণ করবে। দলে ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করবেন যথাক্রমে
বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: গোলাম মাবুদ হাসান ও বিকেএসপির জাইকার জাপানী কোচ কাই তাগুচি। ১৬ টি দল ৪টি গ্রুপে রাউন্ড
রবিন লিগে খেলবে। বিকেএসপি জাপানের আরও তিনটি দলের সাথে ডি-গ্রুপে অংশ নিচ্ছে।
সানিক্স কাপ জাপানের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেখানে ইতপূর্বে ইতালির এসি মিলান ইয়ুথ এবং ইন্টার মিলান ইয়ুথ দলসহ নেদারল্যান্ডসের আয়াক্স ইয়ুথ , চীন, কোরিয়া ও জাপানের অ-১৭ জাতীয় দল
অংশগ্রহণ করে। গত বছর জাপানের মুনাকাটা সিটিতে অনুষ্ঠিত ফুকুওকা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিকেএসপি অ-১৭ দল ৩ টি খেলায় অংশ নিয়ে ১টি জয়, ১টি ড্র ও ১টিতে পরাজিত হয়। বিকেএসপি দল নিজেদের তিনটি
খেলাতেই প্রতিদ্বন্দিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়ায় এবং খেলা আন্তর্জাতিক সমকক্ষ হওয়ায় আয়োজক কমিটি বিকেএসপিকে এ বছর সানিক্স আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়।
উল্লেখ্য ফুকুওকা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিকেএসপির সকল খেলোয়াড় পরবর্তীতে বাংলাদেশ অ-১৭ দলে খেলার জন্য নির্বাচিত হয় এবং সর্বশেষ অ-১৭ বাংলাদেশ ফুটবল দলের প্রথম একাদশের
সকল খেলোয়াড়ই ছিল বিকেএসপির। এর ফলে সর্বশেষ বাংলাদেশ অ-১৭ জাতীয় দল দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। তাই এ ধরণের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে ছেলেরা যেমন নিজেদের
স্কিল ডেভেলপ করার সুযোগ পায়, পাশাপাশি তাদের আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা জাতীয় দলকে সমৃদ্ধ করতে আরও বেশী সহায়ক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


আরও পড়ুন
এশিয়ান কাপে চীনের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ
সাকিব মানুষ মারতে পারে না, হত্যা মামলাটি খতিয়ে দেখা উচিত: পাইলট
মেয়েদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে যা বললেন রুবাবা দৌলা