কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তবে তাঁর এ পরিদর্শনটি ছিল হঠাৎ করেই।
শনিবার (৭ মার্চ) সকালে হাসপাতালের কার্যক্রম চলাকালীন সময়ে হঠাৎ করেই প্রটোকলসহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের হাজিরা খাতা, চিকিৎসক ও কর্মকর্তাদের উপস্থিতি, পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভতিকৃত রোগী, হাসপাতালের সেবার মান, কর্মকর্তাদের ছুটিতে থাকার কারন, হাসপাতালের ফার্মেসি ঘুরে দেখেন। তিঁনি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গেও আলাপ করেন। এসময় কয়েকেজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন বলে জানা যায়।
পরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ভর্তি রোগী ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন। একইসঙ্গে হাসপাতালের কর্মচারীদের বিভিন্ন দাবির কথা শোনেন এবং তা লিখে রাখেন। এসময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন সমস্যা ও অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজওয়ানা রশীদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেনসহ প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে আগাম জানিয়ে পরিদর্শন করা হবে না। অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো অজুহাত গ্রহণ করা হবে না।


আরও পড়ুন
হাকালুকি হাওরে পাখির সংখ্যা বেড়েছে
কালকিনিতে ইফতার করিয়ে ইতিহাস গড়লেন বিএনপির এমপি!
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা