যশোরের অভয়নগর উপজেলার উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকা থেকে ১২টি ককটেল বোমাসহ সুলতান গাজী (৩৫) নামে এক নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লাল রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১২টি বোমা সদৃশ ককটেলসহ সুলতান গাজীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সুলতান গাজী আড়পাড়া গ্রামের জাফফার গাজীর ছেলে। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১২টি ককটেল উদ্ধার করে জব্দ করা হয়।

র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ অভয়নগর থানায় মোট তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, অবৈধ অস্ত্র, নাশকতা ও মাদকবিরোধী অভিযান র্যাবের পক্ষ থেকে নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন
সাভারে ১২ ঘণ্টার ব্যবধানে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ ডিআর অফিসে তলব !
রংপুরে আনসার ভিডিপির ঈদ উপহার সামগ্রী বিতরণ