আজকের সংসদ অধিবেশনকে জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের নতুন পদযাত্রার সূচনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১২ মার্চ) সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ জনগণের প্রত্যাশিত একটি সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমেই দেশে গণতন্ত্রের নতুন পদযাত্রা শুরু হবে। একই সঙ্গে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের পথও উন্মুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ উপলক্ষে সকাল ১১টায় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির এই ভাষণ পরে মন্ত্রিসভায় অনুমোদন করা হবে এবং তা নিয়ে সংসদ সদস্যরা অধিবেশনে আলোচনা করবেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইফতারের সময় জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই সংসদে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট
সংসদের দর্শকসারিতে প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূস