কুড়িগ্রাম প্রতিনিধি:
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসন কুড়িগ্রাম এবং পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারের বিভিন্ন হোটেলে খাদ্যের গুনগতমান রক্ষা ও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত , মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রায় ১৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় এবং এ ধরনের কাজের জন্য সতর্ক করা হয়।
এছাড়া জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট রোধে সদরের প্রিয়ম ফিলিং স্টেশনের তেলের মজুদ, সরবরাহ পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।


আরও পড়ুন
রমেক হাসপাতালে ৫ দালাল গ্রেফতার
ভ্রাম্যমান আদালতে ৪ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নারীকে জোরপূর্বক অপহরণের চেষ্টার ঘটনায় ৩ জন গ্রেপ্তার