রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই নেতা। পরে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের মিডিয়া টিম জানায়, গত বুধবার পানি পান করার সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের একাধিক মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন।
তাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণ মন্ত্রীঅধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক তদারকি করেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
ঈদকে সামনে রেখে যেসব নিত্যপণ্যের দাম বেড়েছে
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, সিঙ্গাপুর না নেওয়ার সিদ্ধান্ত
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন রূপে ‘এই মন তোমাকে দিলাম’