মিরপুরে আজ অঘোষিত ‘ফাইনাল’। বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার তৃতীয় ওয়ানডেটা যারাই জিতবে, তারাই জিতে নেবে তিন ম্যাচের সিরিজটা। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ১২৮ রানে।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ফলে ব্যাটিং করবে বাংলাদেশ।
টসে হেরে আগে ব্যাটিংয়ে আপত্তি নেই বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। উইকেট দেখে ভালো মনে হয়েছে তার। এখানে ২৫০-২৬০ রান এই অলরাউন্ডারের কাছে ভালো সংগ্রহ।
সিরিজের শেষ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। একই একাদশ নিয়ে খেলবে মেহেদী হাসান মিরাজের দল। অপরদিকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। গাজি ঘোরি এবং সাদ মাসুদ- এই দুজনের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত নয়: ডোনাল্ড ট্রাম্প
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান
নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা: জুবাইদা রহমান