জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবার এখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
মো. আব্দুস সালাম বলেন, ঈদের জামাতকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতি বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হবে।
তিনি আরও জানান, ভিআইপি ব্লকে পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এমনভাবে পুরো মাঠ প্রস্তুত করা হয়েছে।
মুসল্লিদের সুবিধার জন্য পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাও থাকবে। বৃষ্টি হলে যেন নামাজের আয়োজন ব্যাহত না হয়, সে জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
স্কুলে লটারি বাতিল, ভর্তি নেওয়া হবে পরীক্ষা পদ্ধতিতে
আমাদের দলের কাজ হলো মানুষের উপকার করা: তারেক রহমান
নীলফামারীতে জ্বালানি তেলের জন্য হাহাকার, ঈদকে ঘিরে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়