Monday, March 16th, 2026, 4:07 pm

সারিয়াকান্দি পৌরসভার বিভিন্ন স্থানে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

 

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও সারিয়াকান্দি পৌরসভা সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা (এলজিডি) প্রকৌশলী মো. তুহিন সরকার,আবাসিক মেডিকেল অফিসার তানজীদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং রোভার স্কাউট সদস্যরা অংশ নেন।

অভিযানকালে ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে।