এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সব বাস কাউন্টারেই নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদযাত্রার সামগ্রিক পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, এখন পর্যন্ত যাত্রীদের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাওয়া যায়নি। কোথাও যানজটও নেই। দু-একটি ছোটখাটো অভিযোগ আসলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রাজধানী থেকে নির্ধারিত সময়েই বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা স্বস্তিতে ভ্রমণ করছেন। পাশাপাশি যমুনা সেতু দিয়ে স্বাভাবিক দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন পারাপার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সংকট নিয়ে যে গুঞ্জন রয়েছে, সে বিষয়ে মন্ত্রী বলেন, গণপরিবহনে তেলের কোনো ঘাটতি নেই; পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিমি যানজট
রাজশাহীতে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন ট্রাকে