ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, এর আগে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে যমুনায় গিয়ে প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে গিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করবেন।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর এটি তারেক রহমানের দেশে প্রথম ঈদ উদ্যাপন। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ কাটিয়েছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারসহ দেশে ফেরার পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইরানে গুপ্তচরবৃত্তির অপরাধে একজনের ফাঁসি, গ্রেপ্তার চার
ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিমি যানজট