চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক পূর্বাভাসে অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনের আবহাওয়ার চিত্র অনুযায়ী ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে ২১ মার্চও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও থাকতে পারে।
তবে এ দিনে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
এবার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরাইলের
কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪
এক দশকে বেকার ৫৩ লাখ, তরুণদের অর্ধেকই কর্মহীন: বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট