রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দুই লঞ্চের সংঘর্ষে দুজন যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুজন পানিতে নিখোঁজ রয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ থেকে ট্রলারযোগে আসা যাত্রীরা ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা ‘আসা যাওয়া-৫’ লঞ্চে উঠার সময়, ‘জাকির সম্রাট-৩’ লঞ্চ পেছনে এসে আকস্মিক ধাক্কা দেয়। এতে ‘জাকির সম্রাট-৩’ লঞ্চের অগ্রভাগের নিচে চাপা পড়ে দুজন যাত্রী মারা যান। ঘটনার পর দ্রুত লঞ্চটি টার্মিনাল ত্যাগ করে।
এই দুর্ঘটনায় আহত এক নারীকে ফায়ার সার্ভিস উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও উদ্ধারকর্মীরা পানিতে নিখোঁজদের উদ্ধারে তৎপর রয়েছেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
৩২ লাখ টাকার রহস্যজনক লেনদেনের অভিযোগে ভাটারা থানার ওসিকে বদলি
এবার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরাইলের
কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪