Thursday, March 19th, 2026, 4:09 pm

আজ ৩ দেশে ঈদ, শুক্রবার–শনিবারে বাকি বিশ্বে

আফগানিস্তানে আজ ঈদ উদযাপিত হচ্ছে।

 

শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ভিন্নতার কারণে এ বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে বিশ্বজুড়ে তিন ধরনের তারিখ দেখা যাচ্ছে। আজ (১৯ মার্চ) বিশ্বের তিনটি দেশে ঈদ উদযাপিত হচ্ছে। অন্যদিকে অধিকাংশ দেশ আগামী শুক্রবার এবং একটি দেশ শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বেশ কিছু দেশে আজ সন্ধ্যায় চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

বৃহস্পতিবার যেসব দেশে ঈদ

চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে আজ ঈদ উদযাপিত হচ্ছে। এছাড়া পশ্চিম আফ্রিকার দুই দেশ মালি ও নাইজারের মুসলিমরাও আজ ঈদ পালন করছেন।

শুক্রবার যেসব দেশে ঈদ

গত বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়া এবং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে বেশ কিছু দেশ শুক্রবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে রয়েছে—

মধ্যপ্রাচ্য ও এশিয়া: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, মালদ্বীপ, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক

আফ্রিকার দেশগুলো: সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল, ক্যামেরুন

শনিবার যেসব দেশে ঈদ

সিঙ্গাপুর জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

যেসব দেশে এখনো ঘোষণা হয়নি

গ্যাবন, টোগো, আইভরি কোস্ট, সিয়েরা লিওন, গিনি-বিসাউ, সুরিনাম—এসব দেশে এখনো ঈদের তারিখ চূড়ান্ত হয়নি।

চাঁদ দেখার অপেক্ষায় যেসব দেশ

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করবে আরও অনেক দেশ। এর ওপর নির্ভর করবে সেখানে ঈদ শুক্রবার নাকি শনিবার হবে। এসব দেশের মধ্যে রয়েছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া।

কেন ভিন্ন দিনে ঈদ?

মূলত চাঁদ দেখার পদ্ধতি ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে। ফলে এ বছর মুসলিম বিশ্বে ঈদ উদযাপন তিন দিনে বিভক্ত হয়ে যাচ্ছে।

এনএনবাংলা/