Wednesday, March 25th, 2026, 5:39 pm

শোলাপুকুরীয়া ইসলামী সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের স্বাবলম্বী উপকরণ বিতরণ

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

শোলাপুকুরীয়া ইসলামী সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক ও প্রশংসনীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সংগঠনটি একজন অসুস্থ ব্যক্তিকে পনের হাজার টাকা, একজন বিধবা মহিলাকে গৃহনির্মাণের জন্য দশ হাজার টাকা এবং চার জন অসচ্ছল পরিবারের মাঝে আটটি ছাগল বিতরণ করা হয়।

শনিবার (২৩ মার্চ) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা শোলাপুকুরীয়া গ্রামে সংগঠনটির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংগঠনটির সমাজসেবামূলক এমন কার্যক্রমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘ আট বছর ধরে এই সংগঠনটি নিরলসভাবে সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, যা ইতোমধ্যে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ফ্যাশন ওয়ার লিঃ-এর ব্যাবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শোলাপুকুরীয়া ইসলামী সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদ যে ধারাবাহিকভাবে মানবিক কাজ করে যাচ্ছে, তা সত্যিই অনুকরণীয়। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জসিম উদ্দিন মুরাদনগরী।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ইংরেজি শিক্ষক আব্দুল কুদ্দুস সরকার,কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের সাবেক সহ সভাপতি অনন্ত খন্দকার,শোলাপুকুরীয়া ইসলামী সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা জাকারিয়া সরকার,মোচাগড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মানিকুজ্জামান। বক্তারা সংগঠনের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানায় এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হুমায়ূন কবির, সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধক্ষ ছাদেক হোসেন খোকা,সাংগঠনিক সম্পাদক রমজান আলী, স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক সম্পাদক ডাক্তার ইকবাল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিক চৌধুরী, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম আরমান, অর্থ বিষয়ক সম্পাদক শামীম মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপকারভোগী পরিবারগুলো সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে। শোলাপুকুরীয়া ইসলামী সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের এ উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ প্রশস্ত করবে।