গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গত সোমবার দিনব্যাপী বগুড়ার গাবতলী কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ এসএসসি ব্যাচ এর আয়োজনে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণসহ হাইস্কুলের মরহুম শিক্ষক-শিক্ষিকা ও মরহুম শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রায় দীর্ঘ ৩০বছর পর ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি এ যেন এক মিলন মেলায় পরিণত হয়। এ আনন্দের সঙ্গে অংশ নিয়েছিলেন শিশু-কিশোরসহ সকল সহপাঠীরা।
কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কুমার মন্ডলের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী আল আমিন মন্ডলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অত্র হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শচীন কুমার মন্ডল, দুলাল চন্দ্র দেবনাথ, নিকুঞ্জ চন্দ্র, কার্তিক চন্দ্র, মোসলেমা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী শহিদুল ইসলাম। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মাওলানা আনিছার রহমান। অত্র বিদ্যালয়ের ছয় শিক্ষক, তিন কর্মচারী, ছয় শিক্ষার্থীর মৃত্যুবরণ করায় শোক প্রস্তাব পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী শিক্ষক রঞ্জু মিয়া।
আরও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী আমিনুর রহমান শাহীন, মারুফা আক্তার মানি, ফারহানা আক্তার, মাসুদুর রহমান মাছুদ, জিল্লুর রহমান, রুবেল মিয়া, অনুপম কুমার মহন্ত, সুজাউল ইসলাম, আব্দুর রহমান সুলতান, শহিদুল ইসলাম, তপন কুমার মোহন্ত, সাজেদুর রহমান সাজু, ইব্রাহিম আলী, মিজানুর রহমান মুকুল।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হাসান জুয়েলার্স বগুড়া এর সৌজন্যে র্যাফেল ড্র ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এর পূর্বে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল সংবর্ধনা ও ঈদ উপহার সামগ্রী হাতে তুলে দেন আয়োজন কমিটির পক্ষে প্রাক্তন শিক্ষার্থীরা। অপরদিকে, দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অংশ নিয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহীন আক্তার।
সংগীত পরিবেশন করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মারুফা আক্তার মানি। এরপর সকল শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেষে আগামী ২০২৭ সালে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে ১১সদস্য বিশিষ্ট একটি আয়োজক কমিটি গঠন করা হয়।


আরও পড়ুন
পদ্মায় বাস দুর্ঘটনা: ৪৫ যাত্রীসহ বাস নদীতে, ২ জনের মরদেহ উদ্ধার
কালীগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৮
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ