কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে ২৫মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে পরিষদের হল রুমে আলোচনা সভা ও নিরবতা পালন অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অব:অধ্যপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম,পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে অনুষ্ঠিত শিশু কিশোরদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন, আবৃতি ও রচনা প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


আরও পড়ুন
পদ্মায় বাস দুর্ঘটনা: ৪৫ যাত্রীসহ বাস নদীতে, ২ জনের মরদেহ উদ্ধার
কালীগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৮
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ