রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় দুই ‘শুটারকে’ বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার র্যাবের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি এই ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নেন এবং তারা শুটার হিসেবে কাজ করেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে গোলাম কিবরিয়াকে (৪৭) হত্যা করে।
নিহত কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন।
এ ঘটনায় তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার এবং আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করে পরিকল্পিতভাবে কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী
‘সরকার বলছে সংকট নেই, কিন্তু পাম্পে পাওয়া যাচ্ছে না তেল’: ভোগান্তিতে সাধারণ মানুষ
চট্টগ্রামে পানির ট্যাংকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২