টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, নিহতরা একই পরিবারের সদস্য।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসের যাত্রীরা নেমে পড়েন। কেউ পায়চারি করছিলেন, আবার কেউ রাস্তার পাশের রেললাইনে বসেছিলেন।
এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেন দ্রুতগতিতে এসে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী, এক শিশু ও দুই পুরুষ নিহত হন।
পুলিশের ধারণা, নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য হতে পারেন।


আরও পড়ুন
তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী
‘সরকার বলছে সংকট নেই, কিন্তু পাম্পে পাওয়া যাচ্ছে না তেল’: ভোগান্তিতে সাধারণ মানুষ
চট্টগ্রামে পানির ট্যাংকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২