নাটোর প্রতিনিধি
নাটোরে পৃথক সড়ক দুর্ঘনায় বিএনপিনেতা আব্দুল আজিজসহ (৬০) দুজন নিহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার পরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রাজ্জাক মোড় ও নাটোর -বগুড়া মহাসড়কের নওপাড়া ফ্লাসি প্লাস জুট মিলের এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরের দিকে আসা একটি আলু বোঝাই ট্রাক নওপাড়া ফ্লাসি প্লাস জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক মিন্টু গুরুতর আহত হন।
পরে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিন্টু (৩২) সিংড়া উপজেলার বিজয় নগর গ্রামের আয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।
এ বিষয় ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ইজিবাইকটি থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।
অপরদিকে নাটোরে বড়াইগ্রামে শুক্রবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলা রাজ্জাক মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আজিজ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ মোটরসাইকেলযোগে বনপাড়া থেকে ভাঙ্গুড়া নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড়ে পৌঁছালে হঠাৎ একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে আধা কিলোমিটার ছেঁচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি বনপাড়া হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত কাজ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরও পড়ুন
ডামুড্যায় মীমাংসার কথা বলে ডেকে বিএনপির ৬ নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ যুবলীগ নেতা শাওনের বিরুদ্ধে
ঈদে নানাবাড়ি ঘুরতে এসে চির বিদায় নিলো শিশু তাসমিয়া
শরণখোলায় কিশোরী রিয়া মনি হত্যা মামলায় গ্রেপ্তার-৩