Monday, March 30th, 2026, 7:33 pm

ইরানের হামলায় ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগারে আগুন

 

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার হাইফার বাজান-এ ইরানের হামলার খবর পাওয়া গেছে। হামলার পর বাজান ওয়েল রিফাইনারিতে আগুন জ্বলতে দেখা যায় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আঘাতপ্রাপ্ত স্থানটি বাজান তেল শোধনাগারের অত্যন্ত স্পর্শকাতর অবকাঠামোর ভেতরে অথবা তার আশপাশে অবস্থিত। এর আগেও একাধিক হামলায় এই শোধনাগারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। পূর্ববর্তী হামলাগুলোতে মিসাইলের স্প্লিন্টারের আঘাতে স্থাপনাটিতে স্থানীয়ভাবে কিছু ক্ষয়ক্ষতি এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল, তবে তখন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি স্থানে আঘাতের খবর পাওয়ার পর রিজার্ভ ও নিয়মিত বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এর আগে, গত ১৯ মার্চ একই স্থাপনাকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছিল বলেও জানা গেছে।

এনএনবাংলা/পিএইচ