মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
মুরাদনগর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক ইয়াসমিন আরাফাতকে তার নিজ গ্রামের কামারচর গ্রামের মানুষের কাছে চাঁদাবাজি, ভয়ভীতি সহ নানাহ অভিযোগে ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা জেলা (উঃ) আহবায়ক মোঃ আসিফ কবির সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান সাক্ষরিত গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইয়াসমিন আরাফাতকে বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক ইয়াসমিন আরাফাত তার নিজ বাড়ী কামারচর গ্রামের এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জরিয়ে পড়ার অভিযোগ উঠেছে। তার শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দা ও বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গত বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা কামাল্লা ইউনিয়ন কামারচর গ্রামে এ বিক্ষোভ মিছিল হয়।
ওই ছাত্রদল নেতার ইয়াসমিন আরাফাত মুরাদনগর উপজেলা ছাত্রদলেী যুগ্ম আহবায়কের পদে রয়েছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও নারী কেলেংকারী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে ইয়াসমিন আরাফাত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
কামাল্লা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, কামাল্লা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জামির হোসেন,কামারচর গ্রামের বাসিন্দা হালিমা বেগম, বিএনপির নেতা খলিলুর রহমান, মাহবুব আলম, নাছির উদ্দীন নয়ন, কামাল উদ্দিনসহ আরও অনেক বলেন, কামারচর গ্রামের বাসিন্দা হালিমা বেগম প্রায় ২বছর আগে জমি বিক্রি কথা বলে তার কাছ থেকে ১৭ লাখ টাকা নেন ইয়াসমিন আরাফাত। কিন্তু একন পর্যন্ত জমি বিঝিয়ে না দিয়ে উল্টো আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় ভাবে বিচার চাইতে গেলে অপমান ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
কামাল্লা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজুল ইসলাম বলেন, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এলাকাবাসী ছাত্রদল নেতা ইয়াসমিন আরাফাত কে হাতেনাতে আটক করেছিলেন। পরে তিনি আটককারীদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।
স্থানীয় নেতারা অভিযোগ করে বলেন, ইয়াসমিন আরাফাতের কর্মকাণ্ডে দলেী ভাবমূর্তি ক্ষণ্ণ হচ্ছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়াসমিন আরাফাত। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযেগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা। যারা এলাকায় মব সৃষ্টি করে চাঁদাবাজি করে আমি তাদের বিরুদ্ধে সোচ্চার। আমি এসবের প্রতিবাদ করলে আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়।


আরও পড়ুন
নাটোরে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে তেল না দিয়ে লাপাত্তা পাম্প কর্তৃপক্ষ: অভিযানে এসে ফিরে গেলেন ইউএনও
পাওনা টাকা ফেরত চাওয়ায় শ্বাসরোধে হত্যা: রংপুর র্যাব-১৩ হাতে স্বামী-স্ত্রী গ্রেফতার