আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক কারণে দায়ের করা মোট ২৩,৮৬৫টি মামলা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। এখনও কিছু মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।
জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশনে সভাপতিত্ব করেন।
আইনমন্ত্রী জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২,৯৮৩টি হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল। তবে সরকারের কাছে এই মামলাগুলোর সরকারি পরিসংখ্যান নেই।
বর্তমান সরকার দায়িত্বগ্রহণের পর ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করে। এই কমিটি মামলার এজাহার, চার্জশিট এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে রাজনৈতিক হয়রানিমূলক মামলা সনাক্ত করে সরকারে সুপারিশ পাঠায়।
এর পর ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।
আইনমন্ত্রী বলেন, “এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব মামলা এখনও বাকি রয়েছে, সেগুলো প্রত্যাহারের কার্যক্রম চলছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রেমিকার শ্লীলতাহানির মামলায় তরুণ গায়ক জাহিদ অন্তু কারাগারে
সরকারি চাকরিতে প্রায় পৌনে ৫ লাখ পদ শূন্য: সংসদে তথ্য
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি বন্দি, মানবপাচার ও নির্যাতনের শিকার