সারাদেশে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত করা মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধার করা জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এছাড়া ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন এবং ৭০ হাজার ৫৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
বিভাগটি জানিয়েছে, অবৈধ মজুত, পাচার এবং সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে।
তারা আরও জানায়, নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
এলপি গ্যাসের দাম একলাফে বাড়লো ৩৮৭ টাকা
পারস্য উপসাগরে আটকা পড়েছে ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক
যুদ্ধ শেষের পথে, ইরানে আরও দুই–তিন সপ্তাহ তীব্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প