Thursday, April 2nd, 2026, 3:33 pm

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

 

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তারা শনিবার (২ এপ্রিল) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ড আমাদের বিস্মিত, আহত ও মর্মাহত করেছে।”

সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করেছে। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা করার পর পরবর্তী জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা সংসদ ভবন ত্যাগ করেন।

এনএনবাংলা/পিএইচ