মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা কোতয়ালী মডেল থানার আওতাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০১ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অফিসার ইনচার্জের নির্দেশে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় মোসাঃ নুরজাহান বেগম ওরফে সুমি (৩৫) নামের এক নারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
নড়াইল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ
চিকিৎসা না পেয়ে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: কর্মবিরতি ও বিক্ষোভ শ্রমিকদের
দাউদকান্দিতে অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত