দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৭ শিশু, এ সময়ে মারা গেছে ৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট ৫,৭৯২ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত একদিনে ৩,৭৭৬ শিশু ভর্তি হয়েছেন এবং ২,৫২৭ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য সংশোধন অনুযায়ী, পূর্বে ৫টি মৃত্যুর তথ্য জেলা পর্যায় থেকে ভুলভাবে পাঠানো হয়েছিল, যা জাতীয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়নি। সংশ্লিষ্ট জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া (৩), লক্ষ্মীপুর (১) ও চাঁদপুর (১)। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নতুন করে আরও একজন শিশুর মৃত্যু সংযোজন করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি না বাড়ালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
এনএনবাংলা/

আরও পড়ুন
জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে: বাণিজ্যমন্ত্রী
জাপান কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনাল পরিচালনায় দিতে চায় সরকার: বিমানমন্ত্রী
সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেল ‘রাক্ষস’, ২৪ এপ্রিল ‘দম’