চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। শুক্রবার জেলায় চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ।
আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, প্রখর রোদ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে গিয়ে শ্রমজীবী মানুষরা অসুস্থ হয়ে পড়ছেন। তাই অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, মাঝারি তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
এনএনবাংলা/

আরও পড়ুন
জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে: বাণিজ্যমন্ত্রী
জাপান কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনাল পরিচালনায় দিতে চায় সরকার: বিমানমন্ত্রী
সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেল ‘রাক্ষস’, ২৪ এপ্রিল ‘দম’