Sunday, April 5th, 2026, 2:27 pm

‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রতিবছর আয়োজিত পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। এর আগে, গত বছর পহেলা বৈশাখের শোভাযাত্রাটি ‘আনন্দ শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হয়েছিল। তার আগের বছর এই শোভাযাত্রার নাম ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’।

সংস্কৃতিমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সরকার তার একটি স্থায়ী সমাধান চায়। সে কারণেই এখন থেকে নববর্ষের এই শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই আয়োজন করা হবে।

তিনি আরও জানান, পহেলা বৈশাখ উপলক্ষে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানসহ অন্যান্য সব আয়োজন আগের মতোই অনুষ্ঠিত হবে।

এনএনবাংলা/পিএইচ