রংপুর ব্যুরো:
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বোরো ও আউশ ধানের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী বিনা উপকেন্দ্র, রংপুরের হল রুমে রংপুর কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের সহযোগীতায় বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর অঞ্চলের বীজ প্রত্যয়ন অফিসার ড. পলাশ সরকার, বিশেষ অতিথি রংপুর আঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম, রংপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট উপাধ্যক্ষ মোছা: রাহেলা পারভিন। বিনা রংপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলামের সভাপিতত্বে এ সময় প্রশিক্ষণ প্রদান করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিষ্ণু পদ রায়, বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাব্বের রহমান প্রমূখ।
বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম বলেন রংপুর বিভাগের রংপুর জেলা, কুড়িগ্রাম, লালমনিরহাট , নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর , ঠকুরগাঁও , পঞ্চগড় জেলায় চলতি বছর সার ও বীজ কৃষি প্রনদোনা দিয়েছে সরকার । তিনি আরও বলেন চলতি বোরো মৌসূমে ৮ জেলার ৫৯ টি উপজেলায় ৯০টি প্রদশর্নী প্লট স্থাপন করা হয়েছে। এতে করে কৃষককে হাতে কলমে পরামর্শ দেয়া হচ্ছে । তিনি আরও বলেন উত্তরাঞ্চলে প্রতি বছর আউশ চাষ সম্প্রসারণে সন্তোষ জনক ভাবে চাষ করা হচ্ছে । একই সঙ্গে কম সেচে অতিরিক্ত ধান উৎপাদনে আউশ চাষে সরকারি উদ্যোগের প্রশংসা করা হয় । তিনি আরও বলেন অনুকূল পরিকল্পনা, সরকারি সহায়তা ও কৃষকদের আগ্রহে চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে সংশ্লিষ্টরা আশাবাদী।##

আরও পড়ুন
ভাঙ্গুড়ায় সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ফুলবাড়ীতে ট্রলি উল্টে চালকের মৃত্যু
খুলনা-বাগেরহাট সংরক্ষিত আসনে আলোচনায় ফারজানা রশিদ লাবনী