কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় ভাড়া বাসা থেকে সারমিন আক্তার সাথী (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সারমিন আক্তার সাথী খুলনা জেলার রূপসা থানার দোয়ারা গ্রামের সেলিম সরদারের মেয়ে। তিনি গোপালপুর এলাকার মীর মিন্টুর বাড়িতে ভাড়া বাসা নিয়ে মা, ভাই ও তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে থাকতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, ঘরের আড়ার সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় সাথীকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে নিহতের স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই সাথীর স্বামী খোকন আকন ও তার পরিবার যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। খোকন আকন ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোবাইক চালক। যৌতুক নিয়ে পারিবারিক কলহের জেরে মানসিক যন্ত্রণা থেকেই সাথী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তারা জানান। তবে এ বিষয় জানতে চাইলে নিহতের খোকন আকনের কোন বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে ডাসার থানার ওসি মো.তরিকুল ইসলাম জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন
ভাঙ্গুড়ায় সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ফুলবাড়ীতে ট্রলি উল্টে চালকের মৃত্যু
খুলনা-বাগেরহাট সংরক্ষিত আসনে আলোচনায় ফারজানা রশিদ লাবনী