ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দাবি করেছে, সাম্প্রতিক যুদ্ধে তারা একটি ‘ঐতিহাসিক বিজয়’ অর্জন করেছে।
বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।
সূত্র: মিডলইস্ট আই
বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগেই ইরান যুক্তরাষ্ট্রকে ১০ দফার একটি প্রস্তাব মেনে নিতে বাধ্য করেছে।
এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়।
এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার এ প্রস্তাবগুলো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই আলোচনায় চুক্তি চূড়ান্ত করার বিষয়েই বেশি গুরুত্ব দেওয়া হবে।
তবে ইরান স্পষ্ট করে বলেছে, এসব আলোচনা শুরু হলেও এর অর্থ এই নয় যে যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
খলিল-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন অঙ্গীকার
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ
যুদ্ধবিরতির জন্য ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প