Wednesday, April 8th, 2026, 4:51 pm

নাটোরে আবাদি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাদে ট্রাক্টর ও ৪টি ব্যাটারী জব্দ দেড় লক্ষ টাকা জরিমানা  আদায়

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা ও সিংড়ায় অবৈধ  ভাবে আবাদি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির সময়, ট্রাক্টর ও ৪টি ব্যাটারী জব্দ করাসহ দেড় লক্ষ টাকা জরিমানা ও আদায় করেছে, ভ্রাম্যমান আদালত।

সোমবার (৬ এপ্রিল) রাতে নলডাঙ্গা উপজেলার খাজুরা, সিংড়া উপজেলার নিমাকদমা ও চামারি সোনাপুর এলাকায় ভ্রাম্যমান আদালত  পৃথক অভিযান পরিচালনা করে এ আদেশ দেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকতাগণ।

আল এমরান খাঁন।

আটককৃতরা হলেন,

নলডাঙ্গা উপজেলা প্রশাসন আল এমরান খাঁন বলেন, দীর্ঘদিন ধরে খাজুরা এলাকার চাঁনপুর গ্রামের  মোফাজ্জুলের ছেলে ইয়াদুল ও মৃত নবীর উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম। ঐ এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে  সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ভেকুর চারটি ব্যাটারি জব্দ করাসহ সুলতান আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার গভীর রাত পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা ও চামারি ইউনিয়নের সোনাপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, সোনাপুর এলাকায় তিন ফসলি আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে সুলতান আলী নামে এক ভেকু কন্টাক্টরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা  হয়েছে।

কৃষি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করাসহ এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।