সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আগামী তিন মাসের মধ্যেই আপিল দায়ের করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকলে হাইকোর্ট সার্টিফিকেট দিতে পারে। রাষ্ট্রপক্ষ সেই সার্টিফিকেট চেয়েছে, যাতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি আপিল বিভাগে হয়।
তিনি আরও বলেন, যেহেতু এ বিষয়ে সংবিধানের ব্যাখ্যা জড়িত, তাই দ্রুতই আপিল দায়ের করা হবে এবং আপিল বিভাগেই এর চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া সমীচীন।
এর আগে, গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট।
রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চের স্বাক্ষরের পর ১৮৫ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে সম্মত ভারত
টালিউডে কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার, প্রযোজনা প্রতিষ্ঠানকে বয়কট
হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু