Wednesday, April 8th, 2026, 5:57 pm

খলিল-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন অঙ্গীকার

 

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেছে এবং ভবিষ্যতে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছে।

এদিন বিকালে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তিনি সফরসঙ্গী হিসেবে দিল্লি সফরে গেছেন।

এনএনবাংলা/