হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৩৮ জনের।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এসব মৃত্যুর বেশির ভাগই ঢাকা বিভাগে ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ শিশু। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের।
এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৮ জনে। আর সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫ হাজার ২৪১ জন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে সম্মত ভারত
টালিউডে কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার, প্রযোজনা প্রতিষ্ঠানকে বয়কট
২৪ ঘণ্টার মধ্যেই ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’, ইরানের তেল শোধনাগারে ফের ‘হামলা’