বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফজলুল করিম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫০টি ভোট কেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৬১৬। বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৭১০ এবং ভোটের হার ছিল ৪২ দশমিক ৫৮ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী অংশ নেন। এর মধ্যে বিএনপির রেজাউল করিম বাদশা সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জামায়াত মনোনীত আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থানে থাকেন। অন্যদিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের আবিদুর রহমান সোহেল, যিনি পেয়েছিলেন ৯৭ হাজার ভোট। তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে আজ এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ: ‘কৌশলগত পরাজয়ে’ বিপর্যস্ত নেতানিয়াহু, রাজনৈতিক চাপে ইসরাইল
তিন অধ্যাদেশ বাতিল, আগের কাঠামোয় ফিরছে বিচার বিভাগ
নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ, ফানুস-আতশবাজি নিষিদ্ধ