হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারটি শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি ছয়টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হামে মারা গেছে মোট ২৮ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫১ শিশুর।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। এর মধ্যে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। আর সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।
এনএনবাংলা/


আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে গেলে ‘বিশ্বের জন্য ক্ষতি’: শামা ওবায়েদ
দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর
আলফাজকে বরখাস্ত করলো মোহামেডান