সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদা দাবির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ মোট সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৩ এপ্রিল) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার মঈন উদ্দিনের সহযোগী হিসেবে মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮) কে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শ্যামলীর সিকেডি হাসপাতালে সংঘটিত চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানটির ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে ১ নম্বর আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯টার দিকে ডা. কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনাটি ঘটে।
ঘটনার পর একই দিন রাতে চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সাক্ষাৎ করেন। এ সময় তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা
ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক