গত ২৪ ঘণ্টায় দেশে হামের কারণে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ জন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত হয়েছে, আর বাকি ৫ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭২৯ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই পরিসংখ্যান ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে।
এছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ২৪ জন। এর মধ্যে ১০ হাজার ৯৫৪ জন চিকিৎসা নিয়ে ভর্তি হয়েছেন এবং ২ হাজার ৭২১ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৩৬৯ জন।
গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, দুই শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। একই সময়ে সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহীতে শনাক্ত হয়েছে ৪ জন এবং চট্টগ্রামে ২ জন। অন্য বিভাগগুলোতে নতুন কোনো শনাক্ত রোগীর তথ্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
প্রাথমিকে বিনামূল্যে স্কুলের পোশাক দেবে সরকার: ববি হাজ্জাজ
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী
ইরানের পর তুরস্ককে শত্রু ঘোষণা করতে পারে ইসরায়েল: হাকান ফিদান