জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল)। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী।
এবার সারাদেশে ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।
মেধাক্রমের ভিত্তিতে দেশের ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির ৩১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযমসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হতো। তবে গত বছর থেকে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ
রাতে পাকিস্তান যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, সফর করবে ওমান ও রাশিয়ায়
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর