নিজস্ব প্রতিবেদক:
অবশেষে সেন্সর ছাড়পত্র পেলো নূরুল আল আতিকের চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। রোববার সেন্সর পায় ছবিটি। নূরুল আলম আতিক বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ছবিটা আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। পান্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির। এ ছবিরি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান স¤্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুর এলাকার সাধারণ মানুষ।


আরও পড়ুন
‘সরকার বলছে দেশে পর্যাপ্ত তেল আছে, তবে ভোগান্তি কেন’—প্রশ্ন শবনম ফারিয়ার
রহস্য আর উত্তেজনায় ভরপুর ‘দম’–এর ফার্স্ট লুক
রবি চৌধুরীর অভিযোগের জবাবে যা বললেন ডলি সায়ন্তনী