জেলা প্রতিনিধি :
গাজীপুরের কোনাবাড়ী কাশিমপুর রোডে জার্সি নীট ফ্যাশন লি: নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।
মঙ্গলবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জয়দেবপুরের তিনটি, কালিয়াকৈরের একটি এবং কাশিমপুর ডিবিএল এর একটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তবে, আগুনের ঘটনাটি রাতে হওয়ায় কারখানার ভেতরে কোন শ্রমিক ছিল না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেন নি তিনি।


আরও পড়ুন
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩১
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ সরকারি প্রতিনিধি
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর