অনলাইন ডেস্ক :
ম্যাচ জুড়েই খেলা হয়েছে শ্রীলঙ্কার অর্ধে। দ্বিতীয় মিনিটে গোল পাওয়ার পর বাংলাদেশ কেবল ছুটেছেই। মুড়ি-মুড়কির মতো গোল করে শ্রীলঙ্কাকে উড়িয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ।
রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের শেষ ম্যাচে শাহেদা আক্তার রিপা ও আফেইদার হ্যাটট্রিকের সুবাদে শ্রীলংকাকে ১২-০ গোলে হারিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালের টিকিট কাটেন মারিয়া মান্দা, আঁখি খাতুনরা।


আরও পড়ুন
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩১
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ সরকারি প্রতিনিধি
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর