নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার জন্য বলেছে আবহাওয়া অধিদফতর।
শনিবার এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সতর্ক বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার জন্য বলা হয়েছে।
সতর্ক বার্তায় আবহাওয়া অফিস আরও বলেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট
সাপাহারে জমি নিয়ে বিরোধে ভ্যানচালককে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার-৫
উলিপুরে ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টৈ জরিমানা