অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে মৃতের সংখ্যা ৫৩ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৭০৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৬৮ হাজার ৪১১ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাচঁ কোটি ১২ লাখ ৭২ হাজার ৮৫৪ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ১০ হাজার ৪৪ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৭ হাজার ৯৪৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ১৯ হাজার ৪৭৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৭ লাখ ৫২ হাজার ১৬৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৮ হাজার সাত জনে।
এছাড়া রাশিয়ায় মোট শনাক্তের সংখ্যা এক কোটি ৮৯ হাজার ৯৪৫ জন ছাড়িয়েছে। একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৩ হাজার ৩২৯ জনে।


আরও পড়ুন
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
খামেনির উত্তরসূরি নির্বাচিত হলেই তাকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী