অনলাইন ডেস্ক :
প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার পুতিনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোন ধরনের আগ্রাসনের যুক্তরাষ্ট্র কঠোরভাবে জবাব দেবে।
তিনি বলেন, ইউক্রেন প্রশ্নে ছড়িয়ে পড়া উত্তেজন প্রশোমনে কূটনৈতিক সমাধান প্রয়োজন। হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেন, রাশিয়ার নেতার সাথে দীর্ঘ ৫০ মিনিট ধরে ফোনালাপ চলাকালে বাইডেন সুস্পষ্টভাবে বলেন, ‘রাশিয়া ইউক্রেনে আবারো কোন ধরনের আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশ ও অংশীদাররা এর কঠোর জবাব দেবে।’


আরও পড়ুন
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার, সৌদিরও হামলার প্রস্তুতি
ইরান হামলা ইস্যুতে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি দেখে ‘দুঃখিত’: ট্রাম্প
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী