কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবুল মনসুর ছিদ্দিকি এই রিমান্ড আদেশ দেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিউদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার আশিককে কক্সবাজার কারাগারে আনার পর সোমবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। আদালত আবেদন আমলে নিয়ে শুনানির তালিকা দেন। মঙ্গলবার দুপুরে আদালত প্রধান আসামি আশিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
—ইউএনবি


আরও পড়ুন
রংপুরে লেট ব্লাইট রোগ প্রতিরোধী আলুর মাঠ দিবস অনুষ্ঠিত
কচাকাটায় হত্যার অভিযোগে মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার
চিংড়াখালী ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে সচিবের মিথ্যা অভিযোগের প্রতিবাদ