অনলাইন ডেস্ক :
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ককশিট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে শহরের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আরও পড়ুন
ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী
ফিলিং স্টেশনগুলোতে হাহাকার, ডিপো থেকে তেল না পাওয়ার অভিযোগ মালিকদের